• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাউফলে ডিসি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

মো.ফোরকান,বাউফল,পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে ডিসি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলা পরিষদ চত্বরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠান উপলক্ষে আলোকসজ্জা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে মোট ২৪টি টিম পৃথক ৪টি গ্রুপে ৬০টি ম্যাচ অংশগ্রহণ করবেন। এর মধ্যে চ্যাম্পিয়ন টিমের জন্য রয়েছে ১ লক্ষ টাকা এবং রানার্স আপ টিমের জন্য রয়েছে ৫০ হাজার টাকার প্রাইজমানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category