• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বাউফলে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

মোঃ ফোরকান,জেলা প্রতিনিধি,পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে এক বস্তা দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার ছোট ভাইসহ কিশোর গ্যাংয়ের ১০ জন সদস্যকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

বুধবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কনকদিয়া বাজারের একটি বাসা থেকে ইউনিয়ন ছাত্রলীগের (একাংশের) সাধারণ সম্পাদক সিজান কাজী (২৪), তার ছোট ভাই সিয়াম কাজী (১৯) ও কিশোর গ্যাংয়ের ১০ সদস্যসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তা ভর্তি বিপুল পরিমাণ রামদা, গাছ কাটাদা, লোহার রড়, স্টীলের পাইপ ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়।

আটককৃত উপজেলার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের (একাংশের) সাধারণ সম্পাদক সিজান কাজী ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজান কাজীর ছেলে।

এ ঘটনার বিষয়ে জানতে এবং অপরাধীদের তথ্য ও ফুটেজ নিতে গণমাধ্যম কর্মীরা রাতে থানায় গেলে পুলিশ নিষেধ করেন এবং থানার ডিউটি অফিসার এএসআই কাউসার বলেন, সিনিয়র র‍্যাংকের অফিসার ছাড়া তাদের মিডিয়ার সাথে কথা বলার অনুমতি নেই। ওসির অনুমতি ছাড়া অস্ত্র বা আসামিদের ছবিও দেয়া যাবে না বলে জানান তিনি। পরে গণমাধ্যম কর্মীরা তথ্যের জন্য বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন এর অফিসিয়াল ও ব্যক্তিগত নাম্বারে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার (২১মে) বাউফল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরে কনকদিয়া বাজারে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সমর্থক ডালিমের সাথে বিজয়ী প্রার্থীর সমর্থক সিজানের বাকবিতন্ডা হয়। এর জেরে গতকাল রাতে ডালিমসহ তিনজনকে মারধর করে সিজান ও কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য। পরে রাত ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সিজানের কনকদিয়া বাজারের বাসায় অভিযান চালায় বাউফল থানা পুলিশ। এসময় সিজানের বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত সিজানের পিতা মিজান কাজী বলেন, নির্বাচনে জেতার আনন্দে ওরা পিকনিক খাচ্ছিলো। হঠাৎ কোনো কারণ ছাড়া পুলিশ ওদের আটক করে। তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি আমাদের প্রতিপক্ষ আছে, তাই নিজের আত্মরক্ষার জন্য বাসায় লাঠিসোঁটা রাখতেই হয়। আমি বাসায় থাকলে ধরতে পারতো না।

উল্লেখ্য, নির্বাচনী সহিংসতা বা আওয়ামী লীগের কেউ অপরাধে জড়িত হওয়ার কারণে রাতে গ্রেফতার বা আটক হলে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করে না পুলিশ। এমনকি অভিযুক্তর ভিডিও নিতে নিষেধ করে এবং সাক্ষাৎকার দিতেও অপরাগতা প্রকাশ করেন ওসি। পরে খুব সকালে সাংবাদিকদের না জানিয়ে অভিযুক্তদের আদালতে পাঠিয়ে দেয়। স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করার দিনেও সাক্ষাৎকার দেয়নি তিনি। এতে স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category