• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগাতিপাড়ায় মোটরবাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় মোটরবাইক দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুরে উপজেলার মুরাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জিহাদ আলী (১৮)। সে পার্শ্ববতী লালপুর আব্দুলপুর শোভ এলাকার কামাল আলীর ছেলে এবং আহত ইমন (১৮) একই এলাকার সোহাদীপাড়ার সুজন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, জিহাদ ও ইমন মোটরবাইক যোগে নিজ এলাকা থেকে বাগাতিপাড়ার দয়ারামপুর এর উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি প্রচন্ড চলায় মুরাদপুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা খায়ে ঘটনাস্থলেই জিহাদ এর মৃত্যু হয়। তবে আহত ইমনকে ফায়ার সার্ভিসের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনর্চাজ (ও.সি) নান্নু খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরবাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category