• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাটের ফকিরহাটে নবাগত ইউএনও মারুফা বেগম এর যোগদান

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের ফকিরহাটের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী যোগদান করেছেন। মঙ্গলবার (২১ মার্চ) তিনি নিজ কর্মস্থলে যোগাদান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইউএনও মারুফা বেগম নেলী ইতোপূর্বে চট্টগ্রামের কর্নফুলী উপজেলায় এবং পরবর্তীতে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২০ সালের ১৯ মে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে প্রেষণে নিয়োগ পান। ২০২২সালের ১৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম থেকে খুলনা বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী গত ২০ মার্চ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ফকিরহাটের ইউএনও হিসেবে যোগদানের জন্য অবমুক্ত হন।

নরসিংদী জেলার বাসিন্দা মারুফা বেগম নেলী ব্যক্তিগত জীবনে বিবাহিত। তাঁর শ্বশুরবাড়ি ফরিদপুর জেলায়। ফকিরহাট উপজেলায় চতুর্থ নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মারুফা বেগম নেলী দায়িত্ব প্রাপ্ত হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category