বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের মোল্লাহাটে বংশীয় দ্বন্দের কারণে ২ জন হত্যার সাথে জড়িত প্রধান আসামী আটক হয়েছে। গতকাল (১৮ জুন) র্যাব-৬ ও র্যাব-১২ এর সমন্বয়ে যৌথ অভিযানে কুষ্টিয়ার রুপনগর আদর্শ পাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত প্রধান অভিযুক্ত হলো ইমাদ চৌধুরী বাবুল (৫৪)। সে মোল্লাহাটের সিংগাতী গ্রামের সত্তার চৌধুরীর ছেলে। ঈদুল আযহার শনিবার দিন সন্ধ্যায় বংশীয় দ্বন্দে মোল্লাহাটে ২জন নিহত হয়। নিহতরা হলেন, আজিজুল চৌধুরী ও মুরসালিন চৌধুরী। এ সময়ে আরও ৩০ জন আহত হয়।
র্যাব প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিম ও আসামিরা পরস্পর একই বংশের। প্রায় ৫০ বছরের পারিবারিক এবং জমিজমা সংক্রান্ত বিবাদে উক্ত এলাকায় প্রায় ৩০ (ত্রিশ) জনের প্রাণহানি হয়। আসামি এবং বাদী পক্ষের মধ্য জমিজমা ও বিজ্ঞ আদালতে মামলা সংক্রান্তের বিবাদ বিদ্যমান আছে।
উক্ত বিবাদের জের ধরে ৭ জুন শনিবার পবিত্র ঈদুল আজহার দিন ধৃত আসামিসহ অন্যরা মুরসালিন চৌধুরী এর বাড়িতে প্রবেশ করে ভিকটিমসহ তার পরিবারের লোকজনদের মারপিট শুরু করে । এক পর্যায়ে ধৃত আসামী ইমাদ চৌধুরী বাবুল ভিকটিম মুরসালিন চৌধুরী এর গলায় কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত রখম করে।পরবর্তীতে চিকিৎসার জন্য ভিকটিম মুরসালিন চৌধুরীকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করলে মুরসালিন ও আজিজুল মারা যায়। ধৃত আসামীকে বাগেরহাটের মোল্লাহাট থানায় বৃহষ্পতিবার হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়। #