বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি চেষ্টার ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এবং সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এদের আটক করে রামপাল থানা পুলিশ। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের অজ্ঞাতনামা এক সদস্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহতরা হলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সেন্টি সিকিউরিটি সুপারভাইজার মোঃ আকরাম, নিরাপত্তা কর্মী মোঃ সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মন্ডল ও আনসার সদস্য কামাল পাশা।
তবে এ ঘটনাকে ডাকাতি হিসাবে দেখছে না পুলিশ। তারা বলছে, সঙ্ঘবদ্ধ একটি চোর চক্র দীর্ঘদিন ধরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লোহার মালামাল চুরি করে আসচ্ছে। এই চোর চত্রের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান।
তিনি জানান, বুধবার রাত দশটার দিকে ৩০ থেকে ৪০ জনের অজ্ঞাতনামা একটি সঙ্ঘবদ্ধ চর চক্র মেটেরিয়াল ইয়ার্ডের ৩ নং টাওয়ারের পাশ থেকে বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। এসময় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব সেনটি সিকিউরিটি সদস্যরা চোরদের দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। এসময় আনসার সদস্যরা এগিয়ে আসলে চোর চক্রের সদস্যরা লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপরও হামলা চালায়। এ সময় চোরদের হাত থেকে বাঁচতে আনসার সদস্য কামাল পাশা ৩০ রাউন্ড ফাঁকা গুলি করে।
পরে চোরেরা দৌড়ে বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে কাশবন জঙ্গলে পালিয়ে যায়। পরে আহত নিরাপত্তা কর্মী ও আনসের সদস্যদের উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাময় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্তসহ গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টায় দূর্বৃত্তের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন নিরাপত্তা কর্মী আহত হয়। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করে। বাঁধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের উপর হামলা করে।
এসময় নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে তাদের উপরও হামলা করে ডাকাত দল। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়লে ডাকাল দলটি পালিয়ে যায় বলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।