• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাগেরহাটের শারদীয় দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি সভা।

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (২ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ৷ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বাগেরহাট জেলা শাখার আহবায়ক প্রদীপ বসু সন্তুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম৷ বাংলাদেশ হিন্দু বদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন৷ এ সময় বিষেস অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, অন্যের মধ্যে উপস্থিত ছিলেন মজুমদার শিমুল চন্দ্র রায় সহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে ১২ টি ইউনিট করে প্রতিটি মন্দিরে কম পক্ষে ৫জনের একটি ভলেন্টিয়ার টিম থাকবে যাতে করে কোনো অপ্রীতিকর কোন ঘটনা না ঘটতে পারে। এছাড়া সার্বিক সহযোগিতায় বাগেরহাট জেলা বিএনপি থাকবে।
##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category