• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে আ.লীগ নেতা হত্যার ঘটনায় আটক-২

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে ঘের সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম (৫৫) হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জুন) গভির রাতে অভিযান চালিয়ে মামলার ৩ ও ১০ নম্বর আসামীকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো বাগেরহাট দড়াাটানা ফেরিঘাট এলাকার আলী আকবরের ছেলে আবু বক্কর সিদ্দিকী ও সদর উপজেলার বৈটপুর গ্রামের মৃত কাশেম বয়াতির ছেলে কালাম বয়াতি।
এর আগে নিহত শেখ আনোয়ারুল ইসলামের স্ত্রী মাফুজা বেগম বাদী হয়ে বাগেরহাট পৌর যুবলীগের সদস্য সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলকে প্রধান আসামি করে মোট ১৩ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৫/৬ জনের নামে বাগেরহাট সদর থানায় এজাহার দায়ের করেন।
গত শনিবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে বাগেরহাট মেরিন ইন্সটিটিউট এর সামনে বাগেরহাট নাগের বাজার এলাকার সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা শেখ আনোয়ারুল শেখকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে বিকাল ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আওয়ামী লীগ নেতার ছোট ভাই শেখ বাচ্চু জানান, সোহেল হাওলাদার ওরফে কালা সোহেল আমাদের চিংড়ি ঘেরটি দখল করতে না পেয়ে আমার ভাই আনোয়ারুল শেখকে কুপিয়ে হত্যা করেছে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে আমার নিহত ভাইয়ের। পরিবারের একমাত্র উপার্যন ক্ষম ব্যক্তিকে হারিয়েছি। আমার ভাইয়ের হত্যাকারিদের দ্রæত গ্রেফতার ও বিচার চাই। গত কাল রবিবার (১৮ জুন) রাতে জানাজা শেষে বাড়ীর পাশে আওয়ামী লীগের নেতাকে দাফন করা হয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল শেখের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category