• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাগেরহাটে ইয়ুথ ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ইয়ুথ সদস্যদের নিয়ে ইয়ুথ ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে বাগেরহাট শহরের ক্যাসেল আসারার হলরুমে দিন ব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ইয়ুথ এম্বাসেডর গ্রæপ, পিএফজি বাগেরহাট এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় এটি অনুষ্ঠিত হয়। বাগেরহাট পৌর আওয়ামী লীগ এর সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে ইয়ুথ ফেয়ার প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।

এ সময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রিজোনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফসর চৌধুরী আব্দুর রব, মুখার্জী রবীন্দ্রনাথ, ডিস্টিক্ট ফ্যাসিলিটেটর সুকুমার মন্ডল, বাগেরহাট সদর পিএফজির সভাপতি এস কে হাসিব, বাগেরহাট জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নেওয়াজ, মংলা উপজেলা ছাত্র লীগের সভাপতি ইয়াসিন শিকদার, ফকিরহাট উপজেল ছাত্র লীগের সভাপতি জয়ন্ত কুমার দাস, শরনখোলা উপজেল ছাত্র লীগের সভাপতি মামুন গাজী, জেলা ছাত্র লীগের সদস্য বোরহান খন্দকারসহ বাগেরহাট সদর, ফকিরহাট মোংলা, মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলার ১শত ইয়ুথ এ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন।

উদ্ভোধনী অনুষ্ঠান শেষে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইয়ুথদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগীতা অুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যম্পিয়ান হয়ে উপস্থিত অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহন করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category