মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ১৫০ কাচাঘরবাড়ী বিদ্ধস্থ গাছপালাব্যপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে এক মাদ্রাসার দপ্তরী নিহত । রবিবার সকাল ৯ টার দিকে জেলার বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কয়েক শত কাঁচা ঘরবাড়ী বিধ্বস্থ হয়েছে। হাজার-হাজার গাছপালা উপড়ে ও বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কালবৈশাখী ঝড় চলাকালে জেলার কচুয়া উপজেলার চর সোনাকুড় গ্রামে বজ্রপাতে লিকসান সরদার (৩২) নামে মাদরাসার দপ্তরী নিহত হয়েছে। জেলা কেন্দ্রীয় বাস-টার্মিনালে একটি সাইনবোর্ডের টাওয়ার ভেঙ্গে দাড়িয়ে থাকা একটি যাত্রীবাহীবাসের উপর পড়ে এক বাস শ্রমিকসহ বিভিন্ন স্থানে ১৫জন আহত হয়েছে। ঝড়ে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া, বাদেকাড়াপাড়া, ডেমা ,খারদার,বাসাবাটি গ্রামসহ পৌর এলাকা। এদিকে ঝড় শুরুতে সকালে জেলাজুড়ে দিনের বেলায় নেমে আসে রাত।
আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে বর্জ্রবৃষ্টি হলেও দিনের বেলায় এমন অন্ধকার আগে দেখেনি কেউ। প্রায় ২০ মিনিট অন্ধকারে ঢাকা থাকায় বন্ধ হয়ে যায় মানুষের দৈনন্দিন কাজকর্ম। বাগেরহাট জেলা শহরসহ ৯ উপজেলার সবখানেই এমন অস্বাভাবিক দৃশ্য চোখে পড়ে সবার। এরপর বজ্রপাতের সাথে অবিরাম বৃষ্টিপাত শুরু হলে আকাশ পরিচ্ছন্ন হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন জানান, আকষ্মিক ঝড়ে বাগেরহাটের দেড় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক এলাকায় ঘরবাড়ি ও গাছপাড়া উপড়ে পড়েছে। ঝড়ের মধ্যে গরু আনতে গিয়ে বজ্রপাতে কচুয়া উপজেলার চর সোনাকুড় আলিম মাদরাসার দপ্তরী লিকসান সরদার নিহত হয়েছে। ক্ষতিগ্রস্থদের জন্য সরকারী ভাবে ৩ মেট্রিকটন চাউল বরাদ্ধ দেয়া হয়েছে।
এদিকে ঝড়ে বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ে রবিবার সকাল সাড়ে ৯টা থেকে জেলা সদরসহ ৯টি উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বিকালে জেলা সদরের কিছু এলাকায় বিদ্যুত আসলেও অধিকাংশ এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। জেলায় বিধ্বস্থ হয়েছে কয়েক শত কাঁচা ঘরবাড়ী।
কেন্দ্রীয় বাস-টার্মিনালে একটি সাইনবোর্ডের টাওয়ার ভেঙ্গে দাড়িয়ে থাকা একটি যাত্রীবাহীবাসের উপর পড়ে এক বাস শ্রমিকসহ বিভিন্ন স্থানে ১৫জন আহত হবার খবর পাওয়া গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমান এখনই বলা সম্ভব নয়, উপজেলা নিবার্হী কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি পরিমান পাওয়ার পরই তা বলা যাবে।