• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে জাপা চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

দিনকাল বিডি / ২২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাগেরহাট জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার দুপুরে বাগেরহাট নিউ মার্কেকের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা জাতীয় পার্টি, যুবসংহতিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সাধারন সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, মোড়েলগঞ্জ- শরণখোলা আসনে জাপা প্রার্থী সজন কুমার মিশ্র, শরণখোলা উপজেলা জাপা সভাপতি গাজী বদিউজ্জামান, ফকিরহাট উপজেলা জাপা সভাপতি আলাউদ্দিন আলাল, চিতলমারী উপজেলা জাপা সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন, জেলা যুবসংহতির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারন সম্পাদক রাহল দেব বর্মন, জেলা শ্রমিক পার্টির সাধারন সম্পাদব জাহাঙ্গীর বেপারীসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের ডাকে যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। নির্বাচন ঘনিয়ে আসলেই আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির মধ্যে ভাঙ্গন তৈরীর রাজনীতি শুরু করে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আবারও আওয়ামী লীগ সরকার নতুন খেলায় মেতেছে। আবারো জাপা’র ভাঙ্গন ধরিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। জাপার বহিস্কৃত নেতাদের দিয়ে মামলা করে সরকার জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে হয়রানি করছে বলেও তারা দাবী করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category