• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাগেরহাটে ঝুঁকিপূর্ণ ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলায় রয়েছে ১ হাজার ১শ ৬৬টি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ১৪৪ টি বিদ্যালয় রয়েছে ঝুকিপূর্ণ অবস্থায়। আর অধিক ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে ৬১টি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। নতুন ভবন নির্মাণ না করায় কোথাও কোথাও বাঁশ ও টিন দিয়ে অস্থায়ী ভাবে ঘর তৈরি করে ক্লাস নেওয়া হচ্ছে। এমন অবস্থায় জরাজীর্ণ ভবনের কারনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে গিয়ে থাকতে হচ্ছে আতঙ্কের মধ্যে। ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে অভিভাবকদেরও থাকতে হচ্ছে দুশ্চিন্তায়। যার প্রভাবে বিদ্যালয় গুলোতে প্রতি বছরই কমছে শিক্ষার্থীর সংখ্যা।

অভিভাবকরা বলছেন, পুরনো ভবনগুলোর ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। তাই ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন তারা। বর্ষায় আরো বেশি সমস্যায় পড়তে হয় বলেও জানালেন অভিভাবকরা। শিক্ষার্থীরা বলছে, জীবনের ঝুঁকি নিয়ে নয়, নিশ্চিন্তে পড়াশুনা করতে চায় তারা।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাগেরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১১৬৬টি। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় মোট বিদ্যালয়ের সংখ্যা ১৫০টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ৩০টি ও জরাজীর্ণ অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ৭টি। চিতলমারী উপজেলায় বিদ্যালয় রয়েছে ১১১টি এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ২১টি ও জরাজীর্ণ অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ২০টি। ফকিরহাট উপজেলায় বিদ্যালয় রয়েছে ৭৮টি এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ২৮টি ও জরাজীর্ণ অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ১৩টি।

কচুয়া উপজেলায় বিদ্যালয় রয়েছে ৯৫টি এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ৪টি, এ উপজেলায় জরাজীর্ণ অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয় নাই। মোল্লাহাট উপজেলায় বিদ্যালয় রয়েছে ১০৮টি এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা মাত্র ১টি ও এ উপজেলায়ও জরাজীর্ণ অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয় নাই। মোরেলগঞ্জ উপজেলায় বিদ্যালয় রয়েছে ৩০৯টি এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ১৩টি ও জরাজীর্ণ অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ২টি।

শরণখোলা উপজেলায় বিদ্যালয় রয়েছে ১১৪টি এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ১৩টি ও এ উপজেলায় জরাজীর্ণ অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয় নাই। রামপাল উপজেলায় বিদ্যালয় রয়েছে ১২৮টি এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা মাত্র ৮টি ও জরাজীর্ণ অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ৪টি। এছাড়া জেলার মোংলা উপজেলায় ৭৩টি প্রাথামিক বিদ্যালয়ের মধ্যে কোন ঝুঁকিপূর্ণ বিদ্যালয় নাই।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ শাহ আলম বলেন, জরাজীর্ণ ভবনগুলো সংস্কার ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতি মধ্যে জরাজীর্ণ অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয় গুলোকে চিহ্নিত করে প্রাথমিক পর্যায়ে ৩ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। যা দিয়ে টিনসেড ঘর তৈরী করে শিক্ষা কার্যক্রম পরিচালননা করা হচ্ছে। এছাড়া অন্যান্য ঝুঁকিপূর্ণ বিদ্যালয় গুলো সম্পর্কে সংশ্লিষ্ট কৃর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রæতই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় গুলোতে কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category