• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে শেখ কামাল আন্তঃ জেলা এ্যাথলেটিকস প্রতিযোগীতা শুরু

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে শেখ কামাল আন্তঃ জেলা স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে পতাকা, শিখা প্রজ্জলন ও বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, ক্রিড়াবিদ অমিত রায়, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেখ কামাল আন্তজেলা এ্যাথলেটিকস প্রতিযোগীতায় ৯ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৩ জন শিক্ষার্থী দৌড়, লাফ, বর্শা নিক্ষেপসহ ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে। এই প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা প্রশাসনের ও ক্রীড়া সংস্থার সহযোগীতায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category