• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাগেরহাটে ১০ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ । শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বাগেরহাটে এসিলাহা মিলনায়তনে বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট সদর উপজেলা থেকে পাঁচ জন ও জেলা থেকে পাঁচ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরীফা খানম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন। সম্মাননার শুরুতেই মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভিন পাওয়ার পয়েন্টে সম্মানান পাওয়া ১০ নারীর জীবন বৃত্তান্ত তুলে ধরেন। এর পর মহিলাবিষয়ক অধিদপ্তরের পক্ষথেকে সম্মাননা প্রাপ্ত নারীদের ফুলের সুভেচ্ছা জানানো হয়। এর পর প্রধান অতিথি একেএকে ১০ নারীকে সম্মানান স্বারক ও সনদ পত্র তুলেদেন। সম্মাননা প্রাপ্তরা হলেন জেলা পর্যায়ের অর্থ নৈতিক ভাবে সাফল্য নারী সুমা মন্ডল,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য নারী সারমিন আক্তার, সফল জননী শ্যামলী বিশ^াস, নির্যাতনের বিভীশিখা মুছেফেলা নতুন উদ্যমে জীবন শুরু নারী মোসা পারভিন বেগম, সমাজ উন্নয়নে অসামান্যঅবদান রেখেছেন য়েনারী আসালতা বালা। বাগেরহাট সদর উপজেলা পর্যায়ে অর্থ নৈতিক ভাবে সাফল্য নারী তানজিলা খাতুন,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য নারী শিল্পী খাতুন, সফল জননী বেবী পারভিন, নির্যাতনের বিভীশিখা মুছেফেলা নতুন উদ্যমে জীবন শুরু নারী মরিয়ম খানম, সমাজ উন্নয়নে অসামান্যঅবদান রেখেছেন যে নারী রেক্সনা বেগম।
এ দিকে বাগেরহাট মহিলা পরিষদ এর আয়োজনে বেগম রোকেয়া দিবস ও মানবাধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় মহিলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের সহ সভাপতি জাহানারা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আরোচনা সভায় বক্তৃতা করেন অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার,মুখার্জী রবিন্দ্রনাথ, এ্যাড.মিলন কুমার ব্যানার্জী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন মোঃ কামরুজ্জামান, উন্নয়ন কর্মী মঞ্জুরুল আহসান মিলন, কল্লোল সরকার,সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, নারী নেত্রী আম্বিয়া খাতুন, শিল্পী আক্তার, হেনা চৌধুরী, প্রমুখ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category