• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকের আনন্দ শোভাযাত্রা

দিনকাল বিডি / ২২২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ শোভাযাত্রা করেছে। আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে বাগেরহাট শহরের রেলরোড এলাকা থেকে র‌্য্লাী টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় রোলরোডে শেষ হয়। এতে প্রায় দুই হাজার আর্জেন্টিনা ভক্ত অংশ নেয়।
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর প্রধান মোঃ রাজু আহমেদ জানান, আগামী ২২ তারিখ আর্জেন্টিনা দলের খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ শোভাযাত্রা করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল। তিনি বলেন, এ বিশ্বকাপে আর্জেন্টিনা নিজ যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বকাপে চ্যম্পিয়ান হবে।
২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এ আসরে ৩২ দল অংশ নেবে। শোভাযাত্রায় উপস্থিত আর্জেটিনা ভক্তরা বলছেন, মেসিকে নিয়ে অন্য রকম ভালোবাসা কাজ করে। মেসি এবার বিশ্বকাপ জিতবে বলে আশা করছি। আমারা নেচে গেয়ে আজ আমরা আনন্দ উল্লাস করছি। জেলার আর্জেন্টাইন সমর্থকদের হর্ষধ্বনিতে মুখর হয় শহরের রাস্তা আর্জেন্টিনার পতাকা, ব্যানার, বাশি, প্রিয় দলের জার্সি পরে আনন্দ মিছিলে অংশ নেয় শতশত সমর্থক। ফুটবল বিশ্বকাপ এলেই আনন্দে মেতে ওঠে বাংলাদেশের সমর্থকরা। কাতার বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। র‌্যালী শেষে বিশ্বকাপের সব খেলা রেল রোড সহ শহরের বিভিন্ন জায়গায় দেখান হবে বলে জানায় আয়োজকরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category