• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আটক-১

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একসরা গ্রামের মনির উদ্দিন সানার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দ্শক এস এম আশরাফুল আলম বলেন, সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভাধীন খারদ্বার এলাকা থেকে আব্দুর ছত্তার নামে একজনকে আটক করে ডিবি পুলিশ । তার কাছ থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রাখা ২১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ছত্তার দীর্ঘদিন যাবত সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে হরিণ শিকার করে বিভিন্ন স্থানে মাংস বিক্রয় করে আসছে। সে সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য ও পেশাদার হরিণ শিকারী। আঃ ছত্তারের বিরুদ্ধে এর আগেও বাগেরহাট থানায় বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইনে মামলা রয়েছে। মামলা দায়েরপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category