• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাট জেলা প্রশাসকের সাথে কচুয়া উপজেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভা

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

কচুয়ায় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমানের সাথে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১:৩০ মিনিটে কচুয়া উপজেলা পরিষদের হল রুমে,কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুল রহমান।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাছলিমা বেগম,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার আবুবকর সিদ্দিক,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সহ কচুয়া উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাগণ।
উক্ত মতবিনিময় সভায় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত ২৫ দফা পালন সহ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সেবার মান বৃদ্ধির জন্য সকল বিভাগীয় কর্মকর্তাদের পরামর্শ সহ বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।এছারা সাংবাদিকদের প্রশ্নত্তরপর্বে বলেন কচুয়া উপজেলার উন্নয়নের জন্য তিনি সব সময় বদ্ধপরিকর। তাছারা ২০৪১ সালের মধ্য স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে নিরলস ভাবে শ্রম দেওয়ার জন্য সুশিল সমাজ সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।
এছারা তিনি নির্দেশ দিয়েছেন কচুয়া উপজেলায় মাদক,মেয়াদাত্তীর্ণ ঔষুধ সহ অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরা,অসাধু ব্যাবসায়ীদের অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা বিষয়ে আলোচনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কঠোর ভাবে দেখভাল করার জন্য নিদের্শ দেন।
এদিন সকালে কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়নের হাজরাখালী পল্লী সঞ্চয় ব্যাংক(একটি বাড়ি একটি খামার)পরিদর্শন সহ এই খামারের সকল সদস্যদের সাথে উঠান বৈঠক করেছেন জেলা প্রশাসক।
তাছারা কচুয়া উপজেলা ভুমি অফিস কচুয়া সদর ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন সেখানে কর্ত্যবরত কর্মকর্তা গণদের অফিসে সেবার মান বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিক নির্দেশনাও দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category