• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা অনূর্ধ্ব-১২) এর ফাইনাল খেলায় চকছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক )। বলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে চক আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়( বালিকা)। খেলা পরিচালনা করেন মাহাবুল ইসলাম সুমন।
মঙ্গলবার(২৫ জুলাই) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.লায়েব উদ্দীন লাভলু। বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী,উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, সহকারি শিক্ষা অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আব্দুল জলিল,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইকবাল হোসেন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, বাঘা পৌর সভার প্যানেল মেয়র-১ মাজেদুর রহমান। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
আয়োজক কমিটি সুত্রে জানা যায়,বাঘা পৌরসভার অর্ন্তভ’ক্ত ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ খেলায় অংশগ্রহন করে। ২৯ মে’২৩ খেলা শুরু হয়। পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান,পৌরসভার ১৩ টি বিদ্যালয়ের বালক-বালিকাদের মধ্যে জার্সি বিতরণ করেছেন পৌর মেয়র আক্কাছ আলী। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category