বাঘা (রাজশাহী) প্রতিনিধি: মাঠের উত্তরে একদল খেলোয়াড়। বিপরীত পাশে দাঁড়িয়ে আরেকদল খেলোয়াড়। প্রত্যেকের পরনে শোভা পাচ্ছিলো রং-বেরংয়ের জার্সি। উভয় পক্ষের শুভেচ্ছা বিনিময় শেষে বেঁজে উঠলো রেফারির বাঁশি।
শুরু হলো বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল লড়াই। শনিবার (৮ জুলাই) বিকেল ৫ টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এভাবেই জমে উঠে প্রীতি ফুটবল উৎসব। বাঘা মেডিকেল গেট এলাকার বিবাহিত ও অবিবাহিত যুবকরা এ খেলার আয়োজন করেন। এ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক। তাদের করতালিতে মুখরিত হয়ে উঠে গোটা মাঠ।
টানটান উত্তেজনার মাধ্যমে খেলাটি বিবাহিত- ২ অবিবাহিত-৩ গোল করে। খেলা শেষে এক প্রীতিভোজের আয়োজন ছিলো যুবক ছেলেদের। ঈদের পর আনন্দের এক অন্যতম কেন্দ্রবিন্দু ছিলো ফুটবল ম্যাচটি।