• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বাঘায় অটো ভ্যানে শাড়ি প্যাঁচিয়ে আহত নারি মারা গেছে

দিনকাল বিডি ২৪ / ৭৮২ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নেওয়ার পথে মারা গেছেন আটো ভ্যানের চাকার সঙ্গে শাড়ি প্যাঁচিয়ে আহত ৮৫ বছর বয়সি নারি রাজিয়া বেওয়া। বুধবার(৩১ জানুয়ারী) বিকাল ৪ টায় তিনি মারা যান। রাজিয়া বেওয়া বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মহিন আলীর স্ত্রী ।
মরদেহের কাছে থাকা, উপজেলার বাজু বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোটে ফিরোজ আহমেদ রঞ্জু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ২টার দিকে বাঘা-লালপুর মহা সড়কের বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সামনে আহন হন। পরে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে ৮নম্বর ওয়ার্ডে নেওয়ার পথে মারা যান।
পারিবারিক ও স্থানীয়দের বরাদ দিয়ে এ্যাডভোটে ফিরোজ আহমেদ রঞ্জু জানান, বাজার করার উদ্দেশ্যে আটো ভ্যানে চন্ডিপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পরিধেয় শাড়ি ভ্যানের চাকায় জড়িয়ে পাাঁকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। বাঘা-লালপুর মহা সড়কের বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সামনে আটো ভ্যানের চাকায় গলার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন। রাজিয়া বেগমের এক মাত্র মেয়ে সাজেদা বেগম জানান, র্দুঘটনার পর বমি ও কান দিয়ে রক্ত ঝরছিল। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছিল।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মুঠো ফোনে চন্ডিপুর এলাকায় র্দুঘটনার খবরটি জানিয়েছিল। অভিযোগ দিলে ব্যবস্থ্য নিবেন। জিডিমূলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান,রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category