• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় প্রতিটি দপ্তরকে আস্থার জায়গায় প্রতিষ্ঠিত করতে চান ইউএনও, রাতেও শীতার্তদের কাছে পৌঁছে দিচ্ছেন শীতবস্ত্র (কম্বল) ,

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

জনসেবার জন্য প্রশাসন। কথায় নয়,কাজে প্রমান করতে জনসম্পৃক্ততায় এগিয়ে যেতে চান বাঘার উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। সরকারের নির্দেশনা মতে সকলের সহযোগিতায় নিরলস প্রচেষ্টা তার। অফিসিয়াল কাজের ফাঁকে রাতেও যাচ্ছেন নিম্ন আয়ের সুবিধা বঞ্চিতদের কাছে শীতবস্ত্র (কম্বল) নিয়ে। পথচারি,ফুটপাতের সুবিধাভুগি শীতার্ত মানুষদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র (কম্বল)।

প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে পাওয়া শীতবস্ত্র (কম্বল), উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তৃতীয় লিঙ্গসহ এতিমখানা, বৃদ্ধাশ্রম,মাদ্রাসা, গুচ্ছ গ্রাম,পথচারি,ফুটপাতের সুবিধাভুগি শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার- সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলিসহ উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের নিয়ে ওইসব এলাকায় গিয়ে সুবিধাবঞ্চিতদের হাতে শীত বস্ত্র তুলে দেন।

জানা যায়,সরকারি বরাদ্দের টাকায় কেনা কম্বল উপজেলার সাতটি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণের ক্ষেত্রে, জেলা প্রশাসকের দিক নির্দেশনায় কখনো নিজে আবার কখনো তার উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারের তদারকির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। চলমান প্রক্রিয়ায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি ) কথা হলে তিনি জানান, শুধু শীতবস্ত্র বিতরণই নয়,জনসেবার ক্ষেত্রে উপজেলার প্রতিটি দপ্তর জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল হাসান জানান,প্রতি ইউনিয়নে সাড়ে ৪ শত পিচ করে বরাদ্দ দেওয়া হয়েছে।

শীতবস্ত্র (কম্বল) পাওয়া সরেরহাট কল্যাণী শিশু সদন ও বৃদ্ধাশ্রমের খাদিজা বেওয়া বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে শীতবস্ত্র (কম্বল) দিয়ে গেছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category