• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিব

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে| গতকাল বুধবার (৬ মে, ২০২৬) সন্ধ্যার পরে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের মাধ্যমে ৪১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়|
নবগঠিত কমিটিতে আনারুল ইসলামকে সভাপতি এবং রাজিব আহম্মেদ কবিরাজকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে| দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার প্রতিফলন হিসেবে তাদের ওপর এই দায়িত্ব অর্পণ করা হয়
বাঘা পৌর কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন জনির সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথির উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়
প্রধান অতিথি ছিলেূন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি।
বিশেষ অতিথি ছিলেূন-বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব|
প্রধান বক্তা ছিলেন বাঘা উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ, বিশেষ অতিথি উপজেলা কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম ছানা ।
সভায় বক্তারা বলেন, কৃষকের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলনে ৪নং ওয়ার্ড কৃষক দল অগ্রণী ভূমিকা পালন করবে| নবগঠিত ৪১ সদস্যের এই শক্তিশালী কমিটি আগামী দিনে বাঘা পৌর এলাকায় দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়| “তৃণমূলের শক্তিই দলের মূল চালিকাশক্তি| নবগঠিত এই কমিটি সাধারণ কৃষকদের পাশে থেকে দলের হাতকে শক্তিশালী করবে ।
সঞ্চালনায় ছিলেন বাঘা পৌর কৃষক দলের সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ| এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-পৌর কৃষকদলের যুগ্ন আহ্বায়ক তহিদুল ইসলাম তহিদ| উপস্থিত ছিলেন জহুলুল হক টনিজ,রানু আকতারি,বজলুর রহমান প্রমুখ|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category