• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বালিখাঁ ইউনিয়নে অজুফা বেগম হত্যায়, কুখ্যাত খুনি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখাঁ ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অজুফা বেগম (২৮) নামের এক বিধবা নারীকে খুন করেছে কুখ্যাত খুনি নুরুন্নবী ওরফে নবি হোসেন।

জানা গেছে, উপজেলার বালিখাঁ ইউনিয়নের পূর্ব মালি ডাঙ্গা গ্রামের মৃত এনামুল হক ওরফে এনার স্ত্রী অজুফা বেগম (২৮) শুক্রবার সকালে ঘাস কাটতে মাঠে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন খোঁজাখুজি কালে মাঠে এক ফিশারীর পুকুরে খুটির সাথে বাধা অবস্থায় লাশ দেখে পুলিশকে জানায়া। খবর পেয়ে পুলিশ ওই নারী মরদেহ উদ্ধার করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী জানান, এ ঘটনা একই গ্রামের নুরুল ইসলামের পুত্র নুরুন্নবি ওরফে নবি হোসেন (৩০) নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে।

সে প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশ কে জানান, এই মহিলা তার নিকট ২০০০টাকা পায় ঘটনার দিন তাকে মাঠে একা পেযে পাওনা টাকা চাইলে তর্কতর্কি হয়। এ পর্যায়ে ওই নারীকে কারেন্টের ছেকাঁ দিয়ে গুরুতর আহত করে। পরে ফিশারীর পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে খুঁটির সাথে বেধেঁ পালিয়ে যাওয়া।

এ বিষয়ে নিহত নারীর মা হাসনা আক্তার (৫৫) বাদি হযে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ রাতেই তদন্তে নেমে প্রধান আসামী নুরুন্নবী ওরফে নবি হোসেন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

নিহত অজুফা বেগম বালিখা গ্রামের মৃত ওয়াজেত আলীর মেয়ে। সে পিত্রালয়ে বসবাস করত। তার ৭ বছরের পপি নামে এক কন্যা সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category