• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ভাঙ্গা ঘরে এক ছেলে নিয়ে হেরন্তী কোচের মানবেতর জীবন যাপন, ভাগ্যে জুটেনি একটি সরকারি ঘর

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর থেকে প্রতিনিধি
স্বামী মারা যাওয়ার ১৩ বছরেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিধবা নারী হেরন্তী কোচের ভাগ্যে জুটেনি একটি সরকারি ঘর। ফলে এক ছেলেকে নিয়ে ভাঙ্গা ঘরে মানবেতর জীবনযাপন করে আসছে হেরন্তী কোচ। একটি ঘর পাওয়ার আশায় ১৩ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের নেতা ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন কাজে আসনি । হেরন্তী কোচ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের দিনমজুর মৃত অশ্বিনী কোচের স্ত্রী। অশ্বিনী কোচ ১ছেলেও স্ত্রীসহ ছিল ৩ সদস্যের পরিবার। শ্রম বিক্রি করে পরিবারের সদস্যদের জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। ২০১১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মুত্যু বরন করেন। এ সময় সহায় সম্বল যা ছিল তা অশ্বিনী কোচের চিকিৎসার পিছনে ব্যয় হয়। শুধু তাই নয় স্বামীর চিকিৎসার ব্যয়ভার মেটানোর জন্য হেরন্তী কোচ বহু টাকা ঋনগ্রস্ত হয়ে পরে। ফলে টাকা পয়সার অভাবে থাকার ভাঙ্গা ঘরটিও আর মেরামত করতে পারেননি। স্বামী মারা যাওয়ার পর থেকে হেরন্তী কোচ দিনমজুরি করে এক ছেলেসহ ২ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। হেরন্তী কোচ জানায়, একদিন কাজে না গেলে সেদিন অনাহারে অর্ধাহারে কাটে তাদের দিন। থাকার ঘরটিও বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। সামান্য বৃস্টি হলেই সারারাত বসেই কাটাতে হয় রাত । তিনি জানান, স্বামী মারা যাওয়ার পর একটি সরকারি ঘর পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহুবার আবেদন নিবেদন করেছেন। বিভিন্ন সময় আশ্বাস ও পেয়েছেন। কিন্তু আজো হেরন্তী কোচের ভাগ্যে জুটেনি একটি সরকারি ঘর। হেরন্তী কোচ জানায়, ঘর পেতে হলে ২৫/ ৩০ হাজার টাকা লাগে । টাকা দিতে না পারায় তাকে ঘর দেয়া হচ্ছে না। এমন অভিযোগ করেছেন হেরন্তী কোচ। জানা গেছে, সমতলের আদিবাসীদের যাদের বাড়ির ৫ শতাশ জমি আছে ঘর নেই, এ ধরনের গৃহহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য প্রতিবছর ঘর বরাদ্দ আসে । টাকার বিনিময়ে অর্থশালীরাও পেয়েছে পেয়েছেন সরকারি ঘর। অথচ দীর্ঘ ১৩ বছরেও হেরন্তী কোচের ভাগ্যে জুটেনি একটি সরকারি ঘর। এ অভিযোগ হেরন্তী কোচের । এ বিষয়ে উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী সাথে কথা হলে তিনি বলেন এ বার সুযোগ নেই। পরবর্তীত বরাদ্দ পাওয়া গেলে দেখা যাবে কি করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category