মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি,,
বাগেরহাটে ৩ দিন ব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রসাশনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১১ টায় ভূমি মেলা উপলক্ষ্যে এক বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি কোট এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বেলুন উড়িয়ে শেষ হয় । পরে সেবা গ্রহীতাদের জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে দ্রুত সময়ে সেবা প্রদান করা হযেছে । এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন সচেতনাতা বিষয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা বিকএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম , জেলা বিএনপির সমন্বয়ক এমএ সালাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা: ফখরুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদিয়া ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র নেতা সাদ্দাম হোসেন প্রমূখ আলোচনা সভায় অংশ গ্রহন করেন । মেলায় একটি ষ্টল রয়েছে ষ্টলটি থেকে সেবা গ্রহীতাগন সহজে কিভাবে ভোগান্তি ছাড়া সেবা পাবেন সে বিষয়ে জনসাধারনকে সচেতন করতে কাজ করবে । #