• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভেড়ামারায় নতুন পোষাক উপহার দিয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটলো শিশু তাহমিদ ফাউন্ডেশন।

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন,কুষ্টিয়া প্রতিনিধি !!!
নতুন পোষাক আর ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসাবে হাতে পেয়ে হাসি ফুটলো ভেড়ামারার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের। মহতি ও বর্ণাঢ্য এই আয়োজন করেছে সামাজিক ও মানবকল্যানমুলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন।

বৃহস্প্রতিবার (২৭ মার্চ) সকালে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ৫১ জন এতিম শিশুকে নতুন পোষাক, ৪ জন শিশু ও ১ জন হতদরিদ্র মানুষ কে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া দুস্থ, হতদরিদ্র ও প্রতিবন্ধী ১০০ জন কে ঈদের খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধ’র প্যাকেট উপহার হিসাবে দেওয়া হয়।

শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত এতিম শিশু, দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে নতুন পোষাক, খাদ্য ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, ভেড়ামারা ডায়াগনষ্টিক মালিক সমিতির উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হান্নান,

ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম রেজা শামীম, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, শিশু তাহমিদ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, ভেড়ামারা কিন্ডার গার্টেন এস্যোসিয়েশনের সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক ভোরের কাগজ ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক নোমান জহির রাজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category