• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মতিহারে চোরাই গরু-সহ মনিরুল ও পালা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে দু’টি চোরাই গরুসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় মহানগরীর মতিহার থানার ডাঁশমারী সাতবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মনিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যমতে অপর আসামি কুখ্যাত মাদক কারবারী খাদেমুল ইসলাম পালাকে তার বাড়ি থেকে দুইটি চোরাই গরুসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চোরেরা হলো: মোঃ মনিরুল (৩২) সে মহানগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার মোঃ মাসুদ রানার ছেলে ও খাদেমুল ইসলাম পালা (৪২), সে একই এলাকার মৃত মুক্তারের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গত (১৪ ডিসেম্বর) রাত ১০ টায় মহানগরীর কাটাখালী থানার হরিয়ান মৃধপাড়া গ্রামের মোঃ মিনজারুল ইসলাম একটি ষাঁড় ও একটি বকনা গরুকে খাবার খাইয়ে তার গোয়াল ঘরে বেঁধে রাখে।

পরে দিন ১৫ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠে দেখেন, তাঁর বাড়ির মেইন গেট ভাঙ্গা এবং গোয়াল ঘরে ষাঁড় ও বকানা গরু দুইটি নাই। পরবর্তীতে তিনিসহ তাঁর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় গরু দুইটি খোঁজাখুঁজি করে না পেয়ে কাটাখালী থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

অভিযানটি পরিচালনা করেন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা, এসআই সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য আইনসহ অন্যান্য আইনে ৮ টি মামলা রয়েছে। এছাড়াও পালা একজন কুখ্যাত মাদক কারবারী।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই চোর স্বিকার করে, গরু চুরির সাথে তারা জড়িত এবং আরও কয়েকজনের নাম প্রকাশ করে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category