• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

মসজিদের টাকা আত্মসাতের চেষ্টা বাগেরহাটে ইমামসহ ৮জনকে মারধরকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ৮২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর আদর্শ গ্রাম জামে মসজিদের ৪ লক্ষ ৮ হাজার টাকা আত্মসাতের উদ্দেশ্যে মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ ৮জনকে মারধরকারী স্থানীয় আমজাদ শেখ ও হাফিজুর রহমান তার লোকদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার (০৪ এপ্রিল) বেলা ১১টায় দশানী-রামপাল সড়কে ডেমা ব্রিজ এলাকায় স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে এই মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধন শেষে বি¶োভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন, আদর্শ গ্রাম জামে মসজিদের সভাপতি ইয়াছিন
হাওলাদার, কোষাধ¶ সোহেল তরফদার, স্থানীয় ব্যবসায়ী সোহেব ফকির, সোহাগ শেখ,
ফিরোজা বেগম, বাদশ শেখ,আল আমিন শেখ, আলিম শেখ, হরকিল ফকির, তাজু তরফদার,
ইরান শেখ প্রমুখ।
বক্তারা বলেন, মসজিদের ব্যাংক হিসেবে থাকা ৪ ল¶ ৮ হাজার টাকা আত্মসাতের
জন্য স্থানীয় আমজাদ শেখে ও হাফিজুর রহমানের নেতৃত্বে ইমাম, মসজিদের
সভাপতি ও কোষাধ্য¶কে চাপ প্রয়োগ করা হয়। তারা যখন টাকা দিতে অ¯^ীকৃতি
জানায়, তখন আমজাদ, হুমায়ুন, রফিক, শিপনসহ ১৫-২০জন ইমাম সাহেবকে মারধর
করে। এর প্রতিবাদ করলেও, আরও ৭জন মুসল্লীকে মারধর করেন হামলাকারীরা।
বিষয়টি নিয়ে মামলা হলেও, এখন পর্যন্ত পুলিশ কোন আসামীকে আটক করেনি। বরং
আসামীরা আমাদের হুমকী-ধামকী দিচ্ছে। অতিদ্রুত আসামীদের গ্রেপ্তার করে
আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
জানাযায়, আদর্শগ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে গেল
২৫ মার্চ মঙ্গলবার রাতে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক, মুসল্লী আমিনুল
(২৫), জহিরুল (২৮), রুবেল (৩১), তানজিম (৩৪), আবু তালেব (১৮) বাবু (৩৮)
এবং সালমানকে কুপিয়ে জখম করে আমজাদ ও হাফিজুর রহমানের লোকজন। এদের মধ্যে
গুরুত্বর আহত অবস্থায় রুবেল ও তানজিমকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। এ
ঘটনায় আহত আমিনুল ইসলাম বাদী হয়ে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী নেতা
মাহফুজুর রহমান খোকন, আমজাদ শেখ ও হাফিজুর রহমান সহ ২৫ জনের নাম উল্লেখসহ
অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামী করে মামলা করেন। তবে পুলিশ এখনও কাউকে
গ্রেপ্তার করতে পারেনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মাহামুদ-উল-হাসান
বলেন, ইমাম ও মুসল্লীদের মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা আসামীদের
গ্রেপ্তারের চেষ্টা করছি। তবে ঘটনার পর থেকেই আসামীরা পালাতক রয়েছে।
আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category