স্টাফ রিপোর্টার:
নওগাঁর মহাদেবপুর উপজেলা চেয়ারম্যানকে পরিকল্পিত ভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদনের অকাল মৃত্যু নিয়ে জেলা জুড়ে পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। এ নেতার মৃত্যুর খবর শোনার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং সকল শ্রেণিপেশার মানুষ শোকে কাতর হয়ে পাড়ছে।
মর্মান্তিক এ ঘটনায় উপজেলাবাসীর মধ্যে থমথমে ভাব বিরাজ করছে। এটি নিছক সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকান্ড এনিয়ে চেয়ারম্যান পরিবারসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন মহলে প্রশ্ন উঠেছে। নিহত আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই রফিকুল ইসলাম কালু অভিযোগ করেন, আহসান হাবীব ভোদনের জনপ্রিয়তা এবং সততা তার জন্য কাল হয়ে উঠে। কারো দিকে অভিযোগর তীর তাক না করে তিনি বলেন, মানুষের প্রতি আকাশচুম্বী ভালোবাসা এবং তার সততায় ঈর্ষানিত হয়েই পরিকল্পিত ভাবে তার ভাইকে ড্রাম্পার ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন এর আগেও হত্যার উদ্দেশ্যে একাধিকবার তার ভাইয়ের ওপর হামলা হয়েছে।
এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্ত মুলক শাস্তি বিচার দাবী করেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ মার্চ রাত সারে ১০ টার দিকে উপজেলার তেরো মাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম্পার ট্রাকটি দ্রæত গতিতে আসতে দেখে চেয়ারম্যানের জীপ গাড়ি রাস্তার পাশে দাঁড়ায়ে যায়। এসময় ড্রাম্পার ট্রাকটি স্বজোরে উপজেলা চেয়ারম্যানের জীপকে লক্ষ করে চাপা দেয়। এতে জীপে থাকা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন গুরতর আহত হয়। গুরতর আহত এ নেতাকে দ্রæত রাজশাহী
মেডিকেলে আইসিইউতে ভর্তি করা হয়। এ ঘটনায়, জীপ গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দীর্ঘ ৩৮ দিন এ আওয়ামী লীগ নেতা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ২০ এপ্রিল রাত সারে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। ২১ এপ্রিল বেলা ৪ টায় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত তার জানাযায় অংশ নেন হাজার হাজার মানুষ। স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে যেভাবে, ড্রাম্পার ট্রাক তার জীপ গাড়িকে চাপা দিয়েছে তাতে পরিস্কার বোঝা যাচ্ছে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নওগাঁ জেলা
সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাসদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ বলেন, সড়ক দুর্ঘটনা বলে প্রচার করা হলেও ঘটনা দৃষ্টে মনে হচ্ছে পরিকল্পিত ভাবে ওই আওয়ামী লীগ নেতাকে ড্রাম্প ট্রাকের চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ জাসদ ও সাংবাদিক নেতাসহ সচেতন মহল মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন। এঘটনায় ইত্যমধ্যেই পুলিশ ঘাতক ড্রাম্পার ট্রাক চালক নওগাঁ সদর উপজেলার কুমুলিয়া
গ্রামের মৃতঃ মকলেছুর রহমানের পুত্র রবিউল ইসলাম ওরফে (শুভকে) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এছাড়াও দুর্ঘটনায় নিহত চেয়ারম্যানের জীপের চালক সবুজ রহমানকে জিজ্ঞাসাবাদন্তে পুলিশ ছেড়ে দেয়। থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রুহুল আমিন জানান, এটা পরিকল্পিত হত্যা, নাকি সড়ক দুর্ঘটনা এ বিষয় গুলোসহ আরো অন্যান্য বিষয়ের প্রতি অধিকতর গুরুত্ব দিয়ে মামলার তদন্ত করা হচ্ছে।#