• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

মহাদেবপুরে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৭৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ২০ মার্চ বৃহস্পতিবার ডাকবাংলা মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি, ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেটের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন

জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, সাবেক আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজ, সাবেক যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি জাহারুল ইসলাম, সহ-সভাপতি মোফাকখারুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এস এম হান্নান, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, খাজুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস বাদল, রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান
সবুজ, ভীমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরান মালিক খান, উপজেলা যুবদলের যুগ্ম
আহ্বায়ক সাহাদত হোসেন শান্ত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও মহাদেবপুর
সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শিহাব রায়হান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কাজী সামছুজ্জোহা মিলন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দশ হাজার নেতাকর্মী
উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category