• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

মহাদেবপুরে কুরবানীর হাটে বিক্রির জন্য ৭২ হাজার ৬শ ৩টি গবাদী পশু প্রস্তুত

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ রবিবার, ১১ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে আসন্ন কুরবানী উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে শহ¯্রাধিক গবাদী খামারে ৭২ হাজার ৬শ ৩টি গবাদী পশু প্রস্তুত রয়েছে। উপজেলার ১০ ইউনিয়নের ১ হাজার ৪শ ৫০টি গবাদী খামারে পশু মোটাতাজাকরণসহ পরিচর্যা ব্যস্ত সময় পার করছে খামারীরা। আসন্ন কুরবানীর হাট গুলোতে এসব পশু বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন খামারীরা। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে এ উপজেলায় এবার কুরবানীর পশুর চাহিদা রয়েছে ৩৩ হাজার ৪শ টি।

এ চাহিদার বিপরীতে খামারীরা উচ্চ লাভের আশায় গবাদী পশু মোটাতাজাকরণের পাশাপাশি নিখুঁত পরিচর্যার মাধ্যমে লালন পালন করছেন ৭২ হাজার ৬শ ৩টি বিভিন্ন পশু। এসব পশুর মধ্যে রয়েছে ষাঁড়, বলদ ও গাভীসহ ১৫ হাজার ৭শ ৮৩টি। ছাগল ৪৯ হাজার ১শ ২০ টি এবং ভেড়া রয়েছে ৭ হাজার ৬৭টি। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব অতিরিক্ত গবাদী পশু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাটে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছেন খামারীরা।

এবার গবাদী পশুর দাম ভালো থাকায় খামারীরা লাভের মুখ দেখবেন বলে আশা করছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। তবে গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গবাদী পশু পালনের খরচ অনেকাংশেই বেড়ে গেছে বলে জানান খামারীরা। উপজেলার বিনোদপুর গ্রামের খামারী ওসমান আলী বলেন, গো খাদ্যের দাম বাড়লেও গরুর দাম বেশি হওয়ায় এবার সব খরচ বাদ দিয়েও গরু পালনে লাভবান হওয়া সম্ভব।

উপজেলা সদরের কলেজ পাড়ার সৌখিন খামারী প্রভাষক আনোয়ার হোসেন বলেন, প্রতিবছরই কুরবানীর সময় পাশ্ববর্তী ভারত সীমান্ত পেরিয়ে অবৈধ পথে গরু এসে দেশীয় বাজারে ছয়লাভ হয়ে যায়। এবছর যদি ভারতীয় সীমান্ত পেরিয়ে গরু এ জেলায় প্রবেশ করে তাহলে স্থানীয় খামারীরা লোকসানের মুখে পড়তে পাড়ে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মালেক বলেন, কুরবানীর সময় শাহীওয়ালসহ বিভিন্ন জাতের লাল গরুর দাম ও চাহিদা বৃদ্ধি পায়। এ উপজেলার অনেক খামারী শাহীওয়ালসহ বিভিন্ন জাতের লাল গরু পালন করেছেন এ কারণে তারা লাভবান হবেন বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category