স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্দোগে ক্ষুদ্র-নৃগোষ্টীর ৪শ পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরন করা হয়েছে।গতকাল ৩০ এপ্রিল রোববার দুপুরে প্রানী সম্পদ অধিদপ্তরের কার্যালয় থেকে উপজেলার ২ শ”৬৮ ক্ষুদ্র নৃ-গোষ্টির পরিবারে ২টি করে মোট ৫৩৬ টি ভেড়া বিতরণ করা হয়েছে।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এদিন ওইসব ভেড়া বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সুবিধাভোগীদের উপস্থিতিতে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মালেক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমুখ। #