• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

মহাদেবপুরে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন মুন্ডার প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডার প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ দিবসটি পালন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল ৫ ফেব্রæয়ারি রবিবার সবিন মুন্ডার কালনা গ্রামের নিজ বাড়ীতে শ্রদ্ধাঞ্জলী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কিসটিনা টপ্যর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল, ওয়ার্কাস পার্টির নেতা লিয়াকত আলী লিকু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা গণেষ মারডি, সুবাস হেম্ব্রম, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নরেন পাহান, জাতীয় আদিবাসী উপদেষ্টা দেবাশীষ দেবু, মহাদেবপুর প্রেসক্লাব সভাপতি আজাদুল ইসলাম আজাদ, অধ্যক্ষ আরিফুর রহমান প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category