গৌতম কুমার মহন্ত ঃ নওগাঁ মহাদেবপুরে দূর্গাপূজা উপলক্ষ্যে গতকাল ১ অক্টোবর শনিবার সনাতন বিদ্যাপীঠ বৈদিক আদর্শ গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে দুঃস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিন দুপুরে উপজেলার শিবগঞ্জ বাজার সংলগ্ন আবাসন প্রকল্পের ঋষি পল্লীর পরিবারে এবং উপজেলা শহরের ফাজিলপুর কর্মকার পল্লীতে বসবাসরত শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মধ্যে জামা-কাপড়, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সনাতন বিদ্যাপীঠ’র সদস্য কালা সরকার, অনিল চন্দ্র কর্মকার, অমিত কুমার (জয়), উত্তম দাস, উৎপল ঘোষ, অমিত কান্তি মহান্ত, সুমন কুমার সিং, গৌতম কুমার মহন্ত, প্রান্ত, কনক, সেতু, দ্বীপ, রনি, রিনি, তন্নী, চিত্রা প্রমুখ। #