• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মহাদেবপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নে ছাত্র সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ভীমপুর ইউনিয়নের হাট চকগৌরি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ১০ নং ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র ও হাট চকগৌরি বাজারের বণিক সমিতির সেক্রেটারী মোঃ রুবেল হোসেন।উক্ত ফুটবল খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কাশেম মোঃ হাফিজুর রহমান (রিপন) ভীমপুর ইউপি’র ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আবদুল মজিদ এবং চৌমাসিয়া (নওহাটামোড়) মোড় শাখার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদুর রহমান (মাসুদ) মোঃ রিপন হোসেন এবং ধারাভাষ্যকারে ছিলেন মোঃ জুয়েল হোসেন সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।এ সময় ১০নং ভীমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র জানান,খেলাধুলা মানসিক এবং শারীরিক বিকাশের অপরিসীমাহীন ভূমিকা রাখে।

ছাত্র এবং যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে এতে করে ছাত্র- যুব সমাজ মাদক থেকে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এই ধরনের খেলাধুলা মাঝে মধ্যে আয়োজন করা উচিত বলে মনে করছি এবং আমি ইউপি চেয়ারম্যান হিসাবে খেলাধুলা বিষয়ে সার্বক্ষণিক আমার সহযোগিতা থাকবে বলে জানান।৬০ মিনিট খেলার মধ্যে কোন দল গোল করতে না পারায় পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-৩ এর ব্যবধানে উজানী ফুটবল দলকে হারিয়ে সান্তাহার ফুটবল দল ১-০ গোলে এগিয়ে বিজয়ী হয়। বিজয় ফুটবল দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল পুরস্কার দেয় এবং পরাজিত দলকে দুইটি রাজহাঁস পুরস্কার দেয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category