স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ৩ জানুয়ারী মঙ্গলবার হতদরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। এদিন বেলা ১২টায় উপজেলা চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলা পরিষদের উদ্যোগে ৫ শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুলতান হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, হাফিজুল হক বকুল, প্রচার সম্পাদক বিশ্বনাথ অধিকারী গোপাল, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নাহিদ মোস্তফা, স্বেচ্ছাসেবকলীগ নেতা তাপস সরদার, সাবেক ছাত্রলীগ নেতা পার্থ সারথী মন্ডল প্রমুখ।#