• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মহানগরীর কুমারপাড়ায় জাল টাকাসহ গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে জাল টাকা-সহ কাজী খালেকুর জামান বাঁধন (২১) নামের যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি কাজী খালেকুর জামান বাঁধন, সে লালমনিরহাট জেলার আদিতামারী থানার বারঘড়িয়া মহিষখোচা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, শনিবার (১ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় এক যুবক জাল টাকাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০হাজার জাল টাকা-সহ কাজী খালেকুর জামান বাঁধন নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category