• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

মাদারগঞ্জে নাশকতার অভিযোগে একরাতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

১ অক্টোবর (বুধবার) রাতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ নাশকতার অভিযোগে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- পলিশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আদারভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছামিউল ইসলাম বিএসসি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ, ১নং চরপাকেরদহ ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি রহুল আমীন, আদারভিটা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কদ্দুস সওদাগর, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাসেদ খান, যুবলীগ নেতা শাহা আলম, মাদারগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুনিম সাকিব, উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান,পৌরসভার ১নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আল আমীন, আওয়ামী লীগ নেতা ছামিউল ইসলাম মানিক, সুজন রানা রঞ্জু ও আদারভিটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাদত হোসেন রিপন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম সাংবাদিকদের জানান , কয়েকদিন আগে
মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান বাদী হয়ে ২৫/৩ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ধারায় গ্ৰেপ্তারকৃত ১২জনসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category