• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মাদারগঞ্জে নাশকতার মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ এলাকা তেঘরিয়া বাজারে ব্যাবসা প্রতিষ্ঠান (নিজ দোকান) থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওই আ.লীগ নেতার নাম শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩৫)। তিনি উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাদারগঞ্জ মডেল থানার এসআই আবু বক্কর সিদ্দিক ইমরান।
তিনি বলেন, নিজ এলাকার তেঘরিয়া বাজরের নিজ দোকান থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। শুক্রবার (১ নভেম্বর) সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২০২২ সালের ২২ আগস্ট মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্ব নির্ধারিত একটি বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর ২ বছর পর গত ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই এখনও কারাগারে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category