এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ “পাট শিল্পের অবদান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”এই প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার (৭ নভেম্বর) দিন ব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জামালপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা (জেডিও) জাহাঙ্গীর তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রওশন আরা আক্তার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ খাইরুল বাশার। এ সময় উপজেলা পাট উন্নয়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ কৃষক/কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরে প্রশিক্ষণার্থীদের মাঝে পাটের ব্যাগ, দুপুরের খাবার ও ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণরত কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন পাট চাষে আমাদের বাংলাদেশ প্রথম অবস্থানে। তিনি আরো বলেন বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের পাট উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং আমাদের দেশে অর্থনীতিতে পাটের গুরুত্ব অনুধাবন করে প্রশিক্ষণার্থীদের পাট চাষে আগ্রহ বাড়াতে হবে। আপনারা যেসব কৃষকবৃন্দ রয়েছেন আজকের প্রশিক্ষণ কে কাজে লাগিয়ে পাট চাষ করেন উৎপাদন বাড়ান তবেই সোনালী আঁশের সোনালী দিন ফিরে আসবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।