এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৬ আগষ্ট (রবিবার) বিকালে গাবেরগ্রাম বাজারে মোবাইল কোর্ট করে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দসহ ২ দোকানিকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন জানান ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সরকারীভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করে। এই আইন অমান্য করলে জেল জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
কারণ এই প্রজাতির মাছ চাষের ফলে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। কোন ভাবে যদি পুকুর বা অবরুদ্ধ জলাশয় থেকে এই মাছ দুটি নদীতে বা মুক্ত জলাশয়ে চলে আসে তাহলে বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য মহা বিপর্যয় ডেকে আনতে পারে। পুকুরে বা ঘেরে যদি পিরানহা মাছ চাষ করা হয় এবং সেই মাছ যদি পানিতে ভেসে অবরুদ্ধ স্থান থেকে মুক্ত জলাশয় যেমন নদী, খাল বিলে চলে আসে। তখন তাদের আক্রমণে দেশীয় ছোট বড় সব মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে।”
যা বেশিরভাগ সময় থাই রূপচাঁদা বা সামুদ্রিক চান্দা নামে বিক্রয় করা হয়।
দামে কম হওয়ায় সেইসঙ্গে অন্য মাছের নামে বিক্রি করায় প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ক্রেতারা।মূলত এই মাছ খেলে কোন স্বাস্থ্য ঝুঁকি নেই তবে পরিবেশগত ঝুঁকি রয়েছে অনেক। স্থায়ীভাবে বন্ধ করা না গেলে বাংলাদেশের ২৬০ প্রজাতির স্বাদু পানির মাছ এবং ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ অধিকাংশ বিলুপ্ত হয়ে যাবে।
উপরোক্ত কারনে মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রাম বাজারে মোবাইল কোর্ট করে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং ২০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে স্থানীয় এতিমখানায় মাছ বিতরণ করা হয়। উক্ত মোবাইল কোর্ট উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিলের উপস্থিতিতে এবং উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পরিচালনায় বাস্তবায়ন করা হয়।