• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নওগাঁর মান্দা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানভীর, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা,ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন লিডার শফিউর রহমান প্রমূখ।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র সদস্য এম এ মতীন,সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, সিনিয়র যুগ্ম াধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম ও সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন,কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল,কাশোঁপাড়া ইউ’পি চেয়ারম্যান আব্দুস সালাম, মান্দা সদর ইউ’পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ সত্যেন্দ্রনাথ প্রামাণিক ও মনোজিৎ কুমার প্রমূখ।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য রক্ষার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, চলতি বছরে মান্দা উপজেলায় ১১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category