• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

মান্দায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ৭০ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ভুক্তভোগী ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক ভুট্টু (৫৫)। তিনি কির্তলী গ্রামের লজিবুল্যা প্রামাণিকের ছেলে। ঈদের পরের দিন গত ১ এপ্রিল দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় হত্যার উদ্দেশ্যে তার ওপর এ হামলা চালানো হয়।
হামলাকারী অভিযুক্তরা হলেন, কির্তলী গ্রামের শাহাবুদ্দীন খাজা, তার ছেলে শরীফ হোসেন ও আশরাফুল ইসলাম।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ভুট্টু, তার স্ত্রী ফুলজান বিবি, ছেলে সম্রাট হোসেন ও আরেক ভুক্তভোগী আনিছুর রহমান।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ভুট্টু বলেন, ‘গত ১ এপ্রিল দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে পথ আটকে অভিযুক্তরা আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করে দেন। জরুরি বিভাগের চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।’
আব্দুর রাজ্জাক ভুট্টু আরও বলেন, ‘শাহাবুদ্দীন খাজার ছেলে শরীফ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজী, জিম্মি করে টাকা আদায়সহ একাধিক মামলা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওই দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় থেকে নির্বিঘ্নে এসব অপকর্ম করে গেছেন। এখন বিএনপির ছাত্রছায়ায় একইভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে এসব মুখোশধারীদের গ্রেপ্তারের দাবি করছি।’
আরেক ভুক্তভোগী আনিছুর রহমান বলেন, ‘বাজারের পেঁয়াজপট্টিতে আমার একটি দোকানঘর আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে নিয়েছে শাহাবুদ্দীন খাজা ও তার ছেলেরা। দোকানঘরটি ফেরত চাওয়ায় আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা করা হয়নি। এজাহার পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category