• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

দিনকাল বিডি / ৭৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পাট ক্ষেতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ৫০ বছর বয়সী এক নারী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি মৃত মেছের আলীর ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।
জানাগেছে, বুধবার সকালে মান্দা উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ি আন্ধার কোটা গ্রামের ওই নারী নিজ বাড়ির পাশের পাট ক্ষেতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান।

এসময় প্রতিবেশী আনোয়ার হোসেন তার পিছু নেয় এবং এক পর্যায়ে ঝোপের আড়ালে ঝাঁপিয়ে পড়ে ধর্ষণের চেষ্টা চালায়। ভূক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় আনোয়ার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। এরপর ভুক্তভোগীর পরিবার মান্দা থানায় সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যান।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category