• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মোল্লাহাটে ভুয়া চিকিৎসা বিরোধী মোবাইল কোর্টে ২’টি চেম্বার বন্ধ ও অর্থদন্ড

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের মোল্লাহাটে ভুয়া চিকিৎসক ও প্রতিষ্ঠান বিরোধী মোবাইল কোর্ট পরিচালনাকালে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চৌধুরী মেডিকেল এন্ড ফিজিওথেরাপি সেন্টার ও মা ডেন্টাল কেয়ার নামে ২’টি চেম্বার বন্ধ ও নগদ অর্থদন্ড করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বুধবার দুপুর সাড়ে ১২ টায় মোল্লাহাট কেআর কলেজ সংলগ্ন সড়কের ওই ২’টি প্রতিষ্ঠান তালা বদ্ধ (বন্ধ) ও নগদ অর্থদন্ড করেন।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন জানান, দীর্ঘ দিন ধরে হৃদয় কুমার ও সঞ্জয় নামে দুই ব্যক্তিসহ আরও কয়েকজন নিজেকে ডাঃ পরিচয় দিয়ে ভুয়া চিকিৎসা কার্যক্রম করে চলেছে। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে এবং চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাই সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অভিযান পরিচালনা সহ এদেরকে শাস্তির আওতায় আনা জরুরি। তাই উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় আজ বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চৌধুরী মেডিকেল এন্ড ফিজিওথেরাপি সেন্টার বন্ধ (তালা বদ্ধ) করা সহ এর হোতা ডাক্তার পরিচয়ধারী হৃদয় কুমারের নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় মা ডেন্টাল কেয়ার বন্ধ করা সহ ডাক্তার পরিচয়ধারী সঞ্জয় মহন্তের নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

মোবাইল কোর্ট পরিচালনার
…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category