• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রমজান মাস কে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন দূর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :পবিত্র রমজান মাস কে সামনে রেখে চট্টগ্রামের সবচেয়ে বড় ও পাইকারি বাজার খ্যাত মহানগরীর রিয়াজুদ্দিন বাজারে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

২ মার্চ (শনিবার) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের সার্বিক পরিচালনায় প্রথম দিনের এ অভিযানে মূল্য তালিকা না থাকা, ক্রয়–বিক্রয় রশিদ না থাকা সহ নানা অসঙ্গতি পাওয়া যায়।

তবে, কাউকে জরিমানা করা হয়নি। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন কোতোয়ালী থানা পুলিশের একটি টিম। নানা অসঙ্গতি পরিলক্ষিত হলেও প্রথম দিন হওয়ায় কাউকে জরিমানা করা হয়নি উল্লেখ করে ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত সংশ্লিষ্টদের সতর্ক করার কথা জানিয়েছেন।

তিনি বলেন, বাজারে পেঁয়াজ, আলু সহ সবজির বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। খেজুর ও ফলের দাম একটু বাড়তি রয়েছে। যদি কেউ অতিরিক্ত পণ্য মজুদ করে অথবা অসাধু উপায়ে দাম বাড়াতে তৎপরতা শুরু করে, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। তথ্য পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পবিত্র রমজান মাসে কোনো ধরনের কারসাজি যেনো না হয় সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ অসাধু উপায়ে মুনাফা লাভ করতে পারবে না। বাজারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category