• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাজশাহীতে অপহৃত দুই শিশু উদ্ধার-সহ, ৪জন অপহরণকারী আটক

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অপহৃত দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪জন অপহরণকারী গ্রেফতার করা হয়েছে। এসময় অপরহণ কাজে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল ও শিশুদের খেলনা-সহ ভুটভুটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর দাড়ার ধারের মোঃ শাহজাহান আলীর ছেলে মোঃ রাজু ইসলাম (২৬), মোঃ মোজদার আলীর ছেলে মোঃ সজিবুল ইসলাম (২৬), মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ শাকিল (২৩) ও একই এলাকার ফকিরপাড়ার মোঃ জাক্কার আলীর ছেলে মো: মোখলেছুর রহমান (২৬)।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মনিরুল ইসলামের খেলনার দোকান থেকে বাচ্চাদের খেলনা নিয়ে মোঃ জসিম (১৩) ও মোঃ মারুফ (১২) নামের দুই শিশু রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) তারা খেলনা নিয়ে চন্দ্রিমা থানার মুশরইল মানিক শাহ-এর মাজার এলাকার ওরসের মেলাতে খেলনা বিক্রি করে বাড়ী ফিরছিল। এদিন দুপুর ২টায় মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া সিটি হাট মোড়ে তারা পৌঁছালে চারটি মোটরসাইকেল ৭-৮ জন অপহরণকারী তাদের পথরোধ করে জোরপূর্বক ভুটভুটি-সহ তাদের অপহরণ করে নিয়ে যায়।
এরপর শিশু জসিমের মোবাইল ফোন থেকে দোকানের মালিক মনিরুলের মোবাইল ফোনে অপহরণের কথা জানায়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং টাকা নিয়ে সিটি হাট মোড়ে আসতে বলে।
তাদের কথামত মনিরুল ইসলাম সিটিহাট মোড়ে এসে শিশু জসিমের মোবাইল ফোনে ফোন করলে অপহরণকারীরা মনিরুলকে খড়খড়ি যেতে বলে। মনিরুল খড়খড়িতে গেলে আবার তাকে রামচন্দ্রপুরে যেতে বলে। এইভাবে তারা বারবার তাদের স্থান পরিবর্তন করতে থাকে। মনিরুল ইসলামের এমন অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়।
এরপর আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর সার্বিক দিক-নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার শাহমখদুম মোঃ নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নুরে আলমের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান এবং এসআই মোঃ আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অপহরণকারীদের গ্রেফতার-সহ শিশু দুইটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ২ টায় শাহমখদুম থানা পুলিশের ওই দলটি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আসামিদের অবস্থান সনাক্ত করে। পরে পবা থানার ভালাম (ভবানীপুর) গ্রামে মতি ভিলায় অভিযান একই সময় শিশু জসিম ও মারুফকে উদ্ধার করে পুলিশ। সেইসাথে অপরহণের কাজে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল ও শিশুদের খেলনা-সহ ভটুভুটি উদ্ধার হয়।
তিনি আরও বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category