• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাজশাহীতে পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা-সহ গ্রেফতার -৫

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে পৃথক
মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে
পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে চন্দ্রিমা, বোয়ালিয়া ও রাজপাড়া থানা
পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ
থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি গাঁজা, নগদ ৩৯
হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো বাঘা উপজেলার ভানুকর (মীরগঞ্জ) এলাকার মোশারফ
হোসেন (৪২), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার
আকবর আলী (৩২), ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার সাকিব
ওরফে অন্তর (২৬), দাশপুকুর আলীর মোড় এলাকার সিফাত হোসেন ওরফে
কাউসার (২৪) এবং দাশপুকুর এলাকার নাসির উদ্দীন (৩৫)।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-
পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউল আজম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে চন্দ্রিমা
আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে চন্দ্রিমা ও বোয়ালিয়া মডেল থানার
যৌথ দল অভিযান চালিয়ে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ
সময় তার হেফাজত থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পাশাপাশি মাদক বিক্রির ৩৯ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ
করা হয়।
একই রাতে রাত ৯টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক
কলোনি এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে আকবর,
সাকিব, সিফাত ও নাসিরকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। পরে
তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া মাদক
প্যাকেটজাতকরণে ব্যবহৃত চারটি কাঁচি ও চারটি মোবাইল ফোন জব্দ
করা হয়েছে।

তিনি আরও বলেন, মোশারফের বিরুদ্ধে পূর্বে একটি ফৌজদারি মামলা
রয়েছে। সাকিব ও সিফাতের বিরুদ্ধে একটি করে মাদক মামলা এবং
নাসিরের বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনে দুটি মামলা
বিচারাধীন রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ
আদালতের মাধ্যমেজেল হাজতেপ্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category