• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী গুরুতর আহত

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহীতে মহানগর দায়রা জজ
আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে
তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক।
এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর
রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
আরএমপি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে লিমন মিয়া নামের
এক যুবক ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনের তৃতীয় তলায়
অবস্থিত বিচারক আব্দুর রহমানের বাসভবনে প্রবেশ করে। বাসায়
ঢুকেই সে তাওসিফ রহমান সুমন ও তার মা তাসমিন নাহারের ওপর
অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে সুমন
ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বিচারকের স্ত্রী
তাসমিন নাহারকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক)
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলাকারী যুবক লিমন মিয়াও আহত অবস্থায় বর্তমানে
রামেক হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে বলে
জানিয়েছে রাজপাড়া থানা পুলিশ।
এ ব্যপারে আরএমপি পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার
গাজীউর রহমান জানান, হামলাকারী লিমন মিয়াকে আটক করা
হয়েছে। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি আরও জানান,
পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আরএমপি পুলিশের পুলিশ কমিশনার আবু
সুফিয়ান জানান, পুলিশের তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে।
তিনি বলেন, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে আমরা পারিবারিক
বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনাকে খতিয়ে দেখছি। হামলাকারী
যুবক চিকিৎসাধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এই
নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category