মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে জনতার সহযোগীতায় চোরাই মোটরসাইকেল-সহ মোঃ জনি (৩২), নামের এক চোরকে গ্রেফতার কওেরছে পুলিশ।
সোমবার রাতে মহানগরী কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার চোর মোঃ জনি (৩২), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার জিন্নানগর এলাকার মোঃ তসলিমের ছেলে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, সোমবার রাতে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়ার একটি দোকানের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেল রেখে দোকানের ভিতরে যান। কিছু সময় পর ঐ ব্যক্তি দোকানের সিসি ক্যামেরায় দেখতে পান , তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি “চোর, চোর” বলে চিৎকার শুরু করেন এবং চোরদের পিছু নেন। তার চিৎকারে স্থানীয় জনতা জনিকে মোটরসাইকেল-সহ আটক করে। এসময় জনির সহযোগী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল-সহ চোর জনিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় গ্রেফতার জনি এবং তার সহযোগীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#